২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 06:35 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

কুমিরা হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাঁশবাড়িয়ার গুল আহমদ জুট মিলের সামনে একটি দ্রুতগামী বাস রিদওয়ানুলের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মফিজুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় রিদওয়ানুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।