চুয়াডাঙ্গায় জামায়াতের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার
চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
তারা হলেন উপজেলার শুটিয়া গ্রামের এলাহি আলামিন(২৪), সিরাজুল ইসলাম(৬২), তুহিন আজমির(২০), বেনীপুর গ্রামের নওয়াজেশ আলী(৩৮), মিলন হোসেন(২৭) ও ধান্যখোলা গ্রামের আশাদুল হক(২০)।
এরা সবাই থানার এজাহারভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।
জীবননগর থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, শুক্রবার রতভর অভিযান চালিয়ে জীবননগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াত ইসলামীর ৬ নেতা-কর্মীকে আটক করা হয়।
