২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গলিত লোহা পড়ে ৩ শ্রমিক দগ্ধ

রাজধানীর শ্যামপুরের শিল্পনগর এলাকায় একটি স্টীল মিলে কাজ করার সময় গলিত লোহা পড়ে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 02:55 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

কদমতলী থানার ওসি মো. মাযহারুল ইসলাম জানান, শনিবার বেলা ১১টার দিকে ‘কদমতলী স্টীল মিলে’ এ দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে।

আহতরা হলেন- সঞ্জয় চক্রবর্তী (৩০), বিল্লাল হোসেন (২৮) ও রিপন (২৫)।

এদের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সঞ্জয়ের শরীরের ৯০, বিল্লালের ৬০ ও রিপনের ৭০ ভাগ পুড়ে গেছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোন ধরণের বিস্ফোরণে এ ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে পুলিশ।”