২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে শিশু সাংবাদিকদের চিত্র প্রদর্শনী

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ১৬ জন শিশু সাংবাদিক দিনব্যাপী এক স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 06:57 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

‘আমাদের যত ব্যথা, ছবি বলবে কথা’ শ্লোগান নিয়ে শুক্রবার উপজেলা মিলনায়তনে এই প্রদর্শণীর আয়োজনে সহায়তা করে উপজেলা প্রশাসন ও ওর্য়াল্ড ভিশন।

সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর।

প্রদর্শনীতে নির্বাচিত ৩০টি স্থিরচিত্র স্থান পায়। চিত্রগুলোতে বাল্যবিবাহ, শিশুশ্রম, নারী নির্যাতন, স্বাস্থ্য সচেতনতা ও শিশুর পুষ্টির চাহিদার বিষয়গুলো স্থান পায়।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর বিভাগীয় পরিচালক গ্লোরিয়াস গ্রেগরি দাস, যোগাযোগ ও গণসংযোগ বিশেষজ্ঞ গোলাম এহছানুল হাবিব, প্রজেক্ট অফিসার স্তিফান রিনো নাথসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গোলাম এহছানুল হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত এক বছর ধরে ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে শিশু সাংবাদিকরা সাংবাদিকতার প্রশক্ষিণসহ বিভিন্ন সহায়তা পেয়ে আসছে।

এ কারণে তারা তাদের এলাকার শিশুশ্রম, বাল্য বিবাহ, স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কাজ করছে।

এ শিশু সাংবাদিকদের উদ্যোগে তিনটি বাল্য বিবাহ বন্ধ হয়েছে বলেও তিনি জানান।