২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাটাইলের দুর্ঘটনার তদন্ত হবে: বিজিবি

ঘাটাইল সেনানিবাসে প্রশিক্ষণের সময় মর্টার শেল বিস্ফোরণের ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন বিজিবি প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 06:13 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

নিহত বিজিবি সদস্যদের অর্থ সহায়তার চেক তুলে দেয়ার পর তিনি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুশীলনের সময় কিভাবে বিস্ফোরণ ঘটে বিজিবি সদস্যদের মৃত্যু হল, তা খতিয়ে দেখা হবে।”

ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে বুধবার বিজিবির বার্ষিক প্রশিক্ষণের সময় মর্টার শেল বিস্ফোরিত হয়ে দুই সেনা সদস্য ও চার বিজিবি সদস্য নিহত হন, আহত হন অন্তত ১০ জন।

বিজিবির মহাপরিচালক বলেন, “বাংলাদেশের ইতিহাসে এমন একটি ঘটনা ঘটল, যা সত্যিই মর্মান্তিক।”

বা থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার পারভেজ ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মঞ্জু ইসলাম

বা থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার পারভেজ ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মঞ্জু ইসলাম

বা থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার পারভেজ ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মঞ্জু ইসলাম

দুপুরে পিলখানায় চার বিজিবি সদস্যদের জানাজা হয়। এরপর তাদের পরিবারের কাছে মহাপরিচালকের নিজস্ব তহবিল হতে ৫ লাখ টাকা ও বিজিবি কল্যাণ তহবিল থেকে ২৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

এই সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও ছিলেন।

নিহতদের পরিবারকে বিজিবি নীতিমালা অনুয়ায়ী প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হবে বলেও জানান মেজর জেনারেল আজিজ।

টাঙ্গাইলে সেনানিবাসে মর্টার বিস্ফোরণে নিহত ৬