২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয় দিন পর মৃত্যু দগ্ধ গৃহবধূর

অগ্নিদগ্ধ হওয়ার নয় দিন পর ঝালকাঠীর এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 11:26 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বুধবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে মারা যান ঝালকাঠী সদরের বঙ্কুরা গ্রামের খাদিজা বেগম (২০)।

গত ৩ ফেব্রুয়ারি রাতে শ্বশুরবাড়ির লোকজন তার গায়ে কেরোসিন ঢেলে ঢেলে আগুন দেয় বলে খাদিজার স্বজনরা অভিযোগ করেন।

ঝালকাঠী সদর থানার ওসি শীল মনি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘুমন্ত অবস্থায় খাদিজা বেগমের গায়ে কোরসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় তার স্বামী ও স্বামীর পরিবারের লোকজন।

পরদিন (৪ ফেব্রুয়ারি) তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ওসি আরো বলেন, ঘটনার পরদিন গৃহবধূর বাবা নজু চোকদার বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী, দেবর ও ননদকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

ঘটনার রাতেই পুলিশ খাদিজার স্বামী ফরিদ হোসেন (৩০) ও দেবর মিজানুর রহমানকে (২৫) গ্রেপ্তার করে। তবে আসামি ননদ এখনও পলাতক আছেন।

গ্রেপ্তাররা বর্তমানে জেল হাযতে রয়েছেন বলে জানান ওসি শীল মনি চাকমা।

প্রায় তিন বছর আগে একই উপজেলার নওয়াপারা গ্রামের নজু চোকদারে মেয়ে খাদিজার সঙ্গে বঙ্কুরা গ্রামের আমির হোসেনের ছেলে ফরিদ হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়।

বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের লোকজন খাদিজাকে যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন করে আসছিল।