২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাগর-রুনি খুনের তদন্তে পুলিশের গাফিলতি নেই’

সাগর-রুনি হত্যার তদন্তে পুলিশের কোনো গাফলতি নেই বলে দাবি করেছেন পুলিশের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 06:47 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

বুধবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউস মিলনায়তনে জেলা কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে অতিরিক্ত মহা-পুলিশ পরির্দশক এ কে এম শহীদুল হকসাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, এ বিষয়টি হাইকোর্টের নির্দেশে র‌্যাব তদন্ত করছে। সঙ্গে পুলিশ অত্যন্ত আন্তরিকতার সাথে তদন্ত করছে।

“সাংবাদিক দম্পতি মারা গেছে, এ ব্যাপারে পুলিশের কোনোরকম গাফলতি নেই এবং কিছু কিছু অগ্রগাতি আছে, তা বিভিন্ন সময় মিডিয়াতে বলা হয়েছে। চেষ্টা করা হচ্ছে যাতে এ ঘটনার মূল রহস্য উদঘাটন হয়,” বলেন শহীদুল।

এ সময় চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর, সহকারী পুলিশ সুপার সৈকত শাহীনসহ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।