জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ফল বৃহস্পতিবার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১ সালের ৩য় বর্ষ স্নাতকের (সম্মান) ফল প্রকাশিত হবে বৃহস্পতিবার।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে এ ফলাফল জানা যাবে।
এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে (NU H3 Roll) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
