জামালপুরে নির্বাচনী ক্যাম্পে আগুন
জামালপুর সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর প্রচার ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিজন কুমার চন্দ বলেন, আগামী ১৯ ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থীরা নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনী প্রচার ক্যাম্পে আগুন দিয়ে ভোটারদের মাঝে ভীতি সৃষ্টির চেষ্টা করছে।
আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার আহ্বান জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন তিনি।
জামালপুর সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার জানান, আগুনে নির্বাচনী প্রচার কেন্দ্রে সামান্য ক্ষতি হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে তিনি জানান।
