সুগন্ধির বোতল বিস্ফোরণে দগ্ধ দুইজন
রাজধানীর শুক্রাবাদে মঙ্গলবার সন্ধ্যায় এক ভাঙ্গারীর দোকানে বিস্ফোরণে দগ্ধ হয়েছে দুইজন।
দগ্ধ দুইজন হচ্ছেন, দোকান মালিক লোকমান মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (১৮) এবং তাদের কর্মচারী মো. সুমন (২৮)।
জাহাঙ্গীরের বড় ভাই মনির হোসেন জানান, দোকানে বসে পরিত্যক্ত সুগন্ধির বোতল ভাঙ্গার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এসময় জাহাঙ্গীর ধুমপান করছিলেন।
বিস্ফোরণে দুইজনের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটের সংশ্লিষ্ট ডাক্তার জানিয়েছেন, জাহাঙ্গীরের শতকরা ২০ ভাগ এবং সুমনের শতকরা ৮ ভাগ দগ্ধ হয়েছে। তবে তারা দুইজনই শংকা মুক্ত।
মনির জানান, শুক্রাবাদ দোকানের কাছেই তাদের বাসা।
