২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে যাওয়া হলো না দীপ্তির

স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় প্রাণ হারাল শিশু দীপ্তি (৯)।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 06:22 PM

Updated : 22 Aug 2022, 05:42 PM

মঙ্গলবার টাঙ্গাইল সদরের তারুটিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত দীপ্তি পাল (৯) তারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর চতুর্থ শ্রেণির ছাত্রী।

সে তারুটিয়া পালপাড়ার দীলিপ পালের মেয়ে।

মহাসড়ক পুলিশের এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, দীপ্তি স্কুলে যাওয়ার সময় মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক একঘণ্টা অবরোধ করে কয়েকটি গাড়ি ভাংচুর করে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ গিয়ে  গতিরোধক নির্মাণের প্রতিশ্রুতি দিলে তারা অবরোধ তুলে নেয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলেও জানান তিনি।