কুষ্টিয়ায় ভারতীয় কাপড় জব্দ
কুষ্টিয়া থেকে ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।
৩২ বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর নাহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থ্রিপিস হিসেবে পরিচিত মেয়েদের ব্যবহারের স্যালোয়ার-কামিসের এ চালানটি যশোর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।
উদ্ধার হওয়া এসব কাপড়ের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা বলে তিনি জানান।
