মির্জাপুরে বাসচাপায় মা-মেয়ের মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাসচাপায় মা ও তার শিশুকন্যার মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার রহিতপুর গ্রামের মো. রুবেল মিয়ার স্ত্রী কমলা বেগম (২৭) ও মেয়ে রোজিনা (২)।
মহাসড়ক পুলিশের গোড়াই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, কমলা মেয়েকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে মারা যায়।
