২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে মানুষের মাথা, হাত-পা উদ্ধার

টাঙ্গাইল শহরে এক ব্যক্তির ধড়হীন মাথা, দুই হাত ও দুই পা উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 04:12 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

রোববার সকালে জেলা সদর পানির ট্যাংকের পাশে কয়েকটি ব্যাগে এগুলো পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

টাঙ্গাইল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে ঝোপের মধ্যে কয়েকটি রক্ত মাখা ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ব্যাগগুলো খুলে মানুষের এসব অঙ্গ-প্রত্যঙ্গ পায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার সকালে উদ্ধার হওয়া মাথা ও হাত-পাবিহীন ধড়েরই অংশ এগুলো।

তিনি বলেন, শনিবার সকালে পৌর এলাকার পশ্চিম আকুর-টাকুর পাড়া ব্রিজ সংলগ্ন বাজার এলাকা থেকে হাত-পা ও মাথাবিহীন অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।