ঝিনাইদহে বোমা-গুলিসহ গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরে হাতবোমা ও অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ফয়সাল আহমেদ জানান, রোববার ভোরের দিকে অরাপপুরে টোকনের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে নয়টি হাতবোমা, একটি শটগান ও একটি গুলি উদ্ধার করা হয়।
