২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস মালিক সমিতির নেতাকে কুপিয়ে আহত

ফরিদপুরে জেলা বাস মালিক সমিতির এক নেতাকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 12:40 AM

Updated : 01 Sep 2026, 12:23 PM

কোতয়ালি থানার ওসি সৈয়দ মোহাসিনুল হক বলেন, হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টার দিকে শহরের বাসস্ট্যান্ড থেকে ঝিলটুলিতে নিজের বাসায় যাওয়ার পথে তার ওপর হামলা হয়। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করে।

স্থানীয়রা উদ্ধার করে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়। পরে রাত সোয়া ১১টার দিকে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।