চাঁদপুরে দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মৃত্যু
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক দম্পতি ও তাদের এক আত্মীয় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী আলমগীর হোসেন (৪২) মারা যান।
আহতদের কুমিল্লা সদর হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলমগীরের স্ত্রী সুমী আক্তার (২৬) ও খালা শাশুড়ি মাজেদা বেগম (৫৫) মারা যান।
আহতরা হলেন- অটোরিকশা চালক জামাল হোসেন (৪০), খোদেজা বেগম (৪৫), রাশেদা বেগম (৫০) ও রিমন (১৫)।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী জানিয়ে এসআই বলেন, দুর্ঘটনার পরপরই বাস চালক পালিয়ে গেছেন।
