২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁথিয়ার হিন্দুপল্লীতে হামলা: গ্রেপ্তার আরো ৩

পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রামে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় আরো দুই আসামিকে গ্রেপ্তার পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 05:19 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

শনিবার সকালে দুজন এবং শুক্রবার বিকালে একজনকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।

এরা হলেন সুজানগর উপজেলার ডহরপাড়া গ্রামের কিয়াম উদ্দিনের ছেলে আক্কাস আলী (৩২), প্রয়াত মেহের আলী শেখের ছেলে ইউনুস আলী (২৫) এবং আতাইকুলার সাইদুল ইসলাম।

এ নিয়ে এ হামলার ঘটনায় তিনটি মামলায় মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হলো।

পাবনা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি ছকির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে নিজ নিজ বাড়ি থেকে দুজনকে করা হয়েছে। হয়।

তারা তিনজনই ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত বাবলু সাহার দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বনগ্রামের ব্যবসায়ী বাবলু সাহার ছেলে স্কুলছাত্র রাজীব সাহা ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি করেছেন এমন গুজব তুলে গত বছরের ২ নভেম্বর বনগ্রাম হিন্দুপল্লী ও স্থানীয় বাজারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে বাবলু সাহার বাড়িঘর ও উপাসনালয়ের ব্যাপক ক্ষতি হয়।

এ ঘটনায় বাবলু সাহা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীন সনোগ্রাফিক নিয়ন্ত্রণ আইনে একটি এবং আতাইকুলা থানার এস আই আব্দুল হালিম সরকারি কাজে বাধা দেয়ায় দুইটি মামলা করেন।

এ তিন মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ২০০/৩০০ জনকে আসামি করা হয়েছে।