২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে তরুণীর মৃতদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২১) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2014, 10:30 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

শুক্রবার বিকালে বন্দোরখোলা ইউনিয়নের মালেরকান্দি সংলগ্ন মফিদুল হাওলাদারের কান্দি গ্রামে এ তরুণীর পরনে ছিল সেলোয়ার কামিজ এবং বোরখা।

মেয়েটিকে ধর্ষণ শেষে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।

শিবচর থানার ওসি মাসুদউদ্দিন খান বলেন, স্থানীয়রা ভাসমান লাশটি দেখে থানায় খবর দেয়। পরে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

শিবচর থানার তদন্ত কর্মকর্তা আরশেদ আলী বলেন, লাশটি পানির মধ্যে ডোবানো অবস্থায় ছিল, শুধু মাথা ছিল পানির উপরে। দেহে কিছুটা পচন ধরায় শরীরে আঘাতের চিহ্নও দেখা যাচ্ছে না।

“তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, মেয়েটিকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে লাশ দুই থেকে তিন দিন আগে পানিতে ডুবিয়ে রাখা হয়েছে,” বলেন তিনি।

লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।