২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ যুবদলকর্মীর মৃত্যু

দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে গুলিতে আহত হওয়ার একদিন পর লক্ষ্মীপুর সদরে এক যুবদলকর্মীর মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2014, 06:49 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

বৃহস্পতিবার দুপুরে হামলায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী এবং স্থানীয় জিসান বাহিনীর সদস্য আবুল হোসেন ওরফে হঠাৎ নেতা আবু (৪০) আহত হন। শুক্রবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়।

আবুল হোসেনের রাজনৈতিক পরিচয় এবং জিসান বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ ইউনিয়র বিএনপির সভাপতি মো. শাহজাহান।

নিহতের ভাই হাবিব মাঝি সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার সময় চন্দ্রগঞ্জ বাজারের সমতা সিনেমা হলের পাশে মাটির কাজ দেখাশোনা করার সময় আবু তার কাছে যান।

এ সময় নাছির বাহিনীর চিহ্নিত দুই সদস্য রুবেল ও মিজানসহ অজ্ঞাত পরিচয় আরো ৭/৮ জন মিলে তাদেরকে ঘিরে ফেলে। এক পর্যায়ে তারা আবুকে জাপটে ধরে তার পাঁজরে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়।

মারাত্মক আহত অবস্থায় তাকে নোয়াখালীর মাইজদী এশিয়া হসপিটালে ভর্তি করা হয়। শুক্রবার সকাল ৬টার সময় তার মৃত্যু হয়।

দলীয় কোন্দলের জেরে প্রতিপক্ষের লোকজন এ হামলা হয় বলে তিনি জানান।

লক্ষ্মীপুর সদর থানার ওসি ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার বলেন, লাশ পুলিশ হেফাজতে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আবুর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।

আবু চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের প্রয়াত সামছুল হকের ছেলে।

বিএনপি নেতার সন্ধান দাবিতে লক্ষ্মীপুরে শনিবার হরতাল