২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে মোটরসাইকেলের ধাক্কায় মহিলার মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 10:41 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বুধবার বিকালে এ দুর্ঘটনায় মৃত নলিতা রায় (৫৬) বীরগঞ্জ উপজেলার সুন্দরী হাটগাছ গ্রামের অনন্ত রায়ের স্ত্রী।

উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের মহাদেবপুর খোলাকুটি বাজার থেকে নলিতা রায় বাড়ি যাওয়ার পথে একটি মটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

গুরুতর আহত নলিতাকে প্রথমে বীরগঞ্জ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেকানে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. মাসুদও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নলিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।