২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় এক শিবিরকর্মী আটক

মাগুরা শহরের সাজিয়াড়া এলাকায় অভিযান চালিয়ে ছাত্রশিবিরের স্থানীয় এক নেতাকে আটক করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 07:18 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে প্রথমে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রশিবিরের নেতা রায়হানকে ছাড়াও গত দশম সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বিএনএফ-এর প্রার্থী মোতাসিম বিল্লা রিফাতকেও আটক করে পুলিশ।

পরে মোতাসিমকে পুলিশ ছেড়ে দেয় বলে জানায় পুলিশ। তিনি স্থানীয় জামায়াতের রোকন ইসমাইল কাজীর ছেলে স্থানীয়রা জানায়।

আটক রায়হানের বাড়ি মেহেরপুরে।

সদর থানার এসআই নাসির উদ্দিন বলেন, “মোতাসিম বিল্লা রিফাতকে তার বাড়ি থেকে এবং দৌড়ে পালানোর সময় ওই বাড়ির কাছ থেকে রায়হানকে আটক করা হয়।

“পরে রিফাতকে তাকে ছেড়ে দেয়া হয়।”

এলাকাবাসী মইনুল হাসান জানান, মোতাসিমের বাবা ইসমাইল কাজী জামায়াতে ইসলামীর রোকন। তার বাড়িতে প্রায়ই বৈঠক হয় বলে দাবি করেন তিনি।

মিইনুল বলেন, “পুলিশের উপস্থিতি টের পেয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রশিবিরের সভাপতি কাদের ও সাধারণ কাবুলসহ ১৪-১৫ শিবির কর্মী দৌড়ে পালানো চেষ্টা করে।”

তথ্য আদায়ের জন্য আটকৃত রায়হানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।