২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোহাগাড়ায় দোকান কর্মচারী খুন

চট্টগ্রামের লোহাগাড়ায় মুরগির দোকানের এক কর্মচারী খুন হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 06:14 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

হেলাল ওই এলাকার আবদুস সবুরের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে কে বা কারা হেলালকে খুন করে ফেলে রেখে যায়। সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।”

হেলালের মাথায় জখমের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, আটক ওই প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে ওই ব্যক্তির নাম জানাননি তিনি।