টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অস্ত্রসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
নুরুল নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এইচ ব্লকের প্রয়াত আবদুল কাদেরের ছেলে এবং রোহিঙ্গা ডাকাত বলে পুলিশ জানিয়েছে।
টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ এ ‘রোহিঙ্গা ডাকাতকে’ আটক করা হয়।
এ সময় তার কাছে বন্দুক ছাড়াও একটি ছোরা পাওয়া গেছে।
এ ব্যাপারে মামলা হয়েছে বলেও তিনি জানান।
