২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গাড়িচাপায় নারীর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় এক নারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক চৌধুরী, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 01:04 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

মঙ্গলবার সকালে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের ঢালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম কমলা বেগম (৫৫)। তিনি আড়াইহাজার থানার কালাপাড়িয়া ইউনিয়নের রাধানগর গ্রামের হযরত আলীর স্ত্রী।

এলাকাবাসীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক জিন্নত আলী জিন্নাহ  জানান, কমলা রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।