২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফসলি জমি থেকে ইটভাটা  উচ্ছেদ

ঝালকাঠীর রাজাপুর উপজেলায় ফসলি জমিতে নির্মিত একটি ইটভাটা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে ।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 09:47 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

সোমবার দুপুরে  উপজেলার দক্ষিণ বড়ইয়া গ্রামে বসতি এলাকায় ধানি জমির উপর নির্মিত ‘ভাই ভাই ব্রিকস ফিল্ড’  ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার ড্রাম ও চিমনি ভেঙ্গে দেয় ও জরিমানা করা হয়।

ঝালকাঠী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মীর আলিফ রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক সুকুমার বিশ্বাস, সহকারী পরিচালক আমিরুল ইসলাম ও এইচ এম রাশেদসহ পুলিশের একটি দল অংশ নেন।

পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক সুকুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবেশ অধিদপ্তরের কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ইট পোড়ানো হচ্ছিল।

“তাই ভাটার ড্রাম চিমনি ভেঙে ফেলে ৫০ হাজার টাকা জরিমানা এবংভাটার সব কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।”