২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব হলেন শেখ আলতাফ

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব হয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আলতাফ আলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 06:19 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে রাষ্ট্রপতির কার্যালয়সহ পাঁচ সচিবের দপ্তর বদল করা হয়।

আদেশে শেখ আলতাফকে সিনিয়র সচিব হিসেবে রাষ্ট্রপতির কার্যালয়ের দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

এই পদে থাকা মনজুর হোসেনকে স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. গোলাম রব্বানীকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খানকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

ভিন্ন আদেশে ১৪ অতিরিক্ত সচিব ও ছয় যুগ্ম সচিবের দপ্তর বদল করা হয়েছে।

অতিরিক্ত সচিবদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত শফিকুল ইসলাম ও কামাল উদ্দিন আহমেদকে আগের পদেই (পদোন্নতি পাওয়া) পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) রোকসানা কাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, কক্সবাজারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. ফিরোজ সালাহ উদ্দিনকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে, ওএসডি মোহাম্মদ আলী খানকে অর্থ বিভাগে, ওএসডি মোহাম্মদ মাহফুজুর রহমানকে অর্থ বিভাগে, পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মরত কামরুন নাহার বেগকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে, ওএসডি আ ল ম আব্দুর রহমানকে পানিসম্পদ মন্ত্রণালয়ে এবং পরবর্তী পদায়নের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত শরাফ উদ্দিন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া ওএসডি ইমতিয়াজ হোসেন চৌধুরীকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত এস এম আশরাফুল ইসলামকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, ওএসডি রইছউল আলম মণ্ডলকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মরত সৈয়দ আহমেদকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরের প্রধান পরিদর্শক এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য গোলাম মোস্তফাকে জাতীয় সংসদ সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

যুগ্ম সচিবদের মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক কামাল উদ্দিনকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের পরিচালক, সিসিমপুর আউটরীচ প্রকল্পের পরিচালক এবিএম জাকির হোসাইনকে মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসাবে বদলীর আদেশাধীন লোকমান হোসেন মিয়াকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য এবং ওএসডি আতাউল হক মোল্লাকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের পরিচালক আবু তাহেরকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এবং ভূমি মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক সত্যব্রত সাহাকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।