২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানত বিমানবন্দরে সোনার বার জব্দ

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২৯১ গ্রাম ওজনের তিনটি সোনার বার উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 05:10 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

চট্টগ্রাম এয়ারপোর্ট কাস্টমসের সহকারী কমিশনার পারভেজ ই জামাল জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দুবাই থেকে আসা ‘ফ্লাই দুবাই’ এর আবুল কালাম নামে এক যাত্রীর কাছে বারগুলো পাওয়া যায়।

“ঘোষণা ছাড়াই এসব স্বর্ণ আনা হয়েছে। তাই সেগুলো জব্দ করে কাস্টমস কোষাগারে জমা দেয়া হয়েছে। ওই যাত্রীর পাসপোর্টটিও জব্দ করা হয়েছে,” বলেন তিনি।

আবুল কালামের মানিব্যাগে একটি এবং তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বাকি দুটি সোনার বার পাওয়া যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পারভেজ।

জব্দ করা সোনার বর্তমান বাজার মূল্য আনুমানিক সাড়ে ১২ লাখ টাকা।