২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরের নগরকান্দায় বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 01:43 PM

Updated : 22 Aug 2022, 05:38 PM

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মশাউজান এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের ওয়ারলেস পাড়ার নাসের (৩০) ও শহরতলীর খলির মণ্ডলের হাট এলাকার সবুজ (২৮)।

তারা দুজনেই গ্রামীণ ফোনের কর্মচারী বলে জানিয়েছেন নগরকান্দা থানার ওসি আব্দুল করিম।

তিনি বলেন, মোটরসাইকেলে  ভাঙ্গা যাওয়ার পথে বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী গাছের গুঁড়ি ফেলে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

পরে পুলিশ গিয়ে পৌনে ১২টার দিকে রাস্তা থেকে গুঁড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে বলে জানান ওসি।