বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুক্তরাষ্ট্র শাখা গঠিত
নিজামউদ্দিনকে সভাপতি এবং তপন সেনকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের ১৭ সদস্যবিশিষ্ট যুক্তরাষ্ট্র শাখা গঠিত হয়েছে।
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে শুক্রবার রাতে অনুষ্ঠিত এক সমাবেশে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বশীর আহমেদ এই শাখা অনুমোদন দেন।
কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন আব্দুল ওয়াহিদ। যুগ্ম সম্পাদিকা হয়েছেন ফেরদৌসী চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আশফাকুজ্জামান চৌধুরী।
বশির আহমেদ বাংলাদেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে প্রবাসী আইনজীবীদের ভূমিকা রাখার আহ্বান জানান।
এ অনুষ্ঠানে প্রবাসের আওয়ামী লীগে নেতাদের মধ্যে বক্তব্য রাখেন নুরুজ্জামান শাহী, আব্দুর রহিম বাদশা ও লুৎফুল করিম।
