২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ্যানী, পারওয়ারের সম্পদের খোঁজে দুদক

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী ও জামায়াত নেতা মিয়া গোলাম পারওয়ারের অবৈধ সম্পদের অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 05:48 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

রোববার কমিশনের বৈঠকে এই অনুসন্ধানের অনুমোদন দেয়ার পাশাপাশি তাদের সম্পদ অনুসন্ধানের জন্য দুই উপপরিচালককে নিয়োগ দেয়া হয়েছে।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, শহীদউদ্দিন চৌধুরী এ্যানীর বিষয়টি তদন্ত করবেন দুদকের উপপরিচালক খলিলুর রহমান। আর উপপরিচালক ফরিদ আহমেদ পাটওয়ারী নেবেন গোলাম পারওয়ারের সম্পদের হিসাব।

“তাদের (অ্যানি ও পরওয়ার) বিরুদ্ধে অবৈধ সম্পদ উপার্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই কমিশনের বৈঠকে তাদের সম্পদ অনুসন্ধানের অনুমোদন দেয়া হয়েছে।”

গত ২৬ জানুয়ারী সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও সাবেক পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানসহ সাতজনের ‘অবৈধ’ সম্পদ অনুসন্ধানের অনুমোদন দিয়েছিল দুর্নীতি দমন কমিশন।

এ ছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ দুদকে জমা পড়েছে বলে জানান প্রণব।