২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আটক আরও ২

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনে উত্তর সংগ্রহের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 07:14 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

শনিবার একটি পরীক্ষা হল থেকে তাদের আটক করে পুলিশে দেয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আটকরা হলেন মিশু আক্তার ও কামরুন্নাহার তাসমিন।

বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, বিকালে বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন থেকে মিশু আক্তার ও কামরুন্নাহার তাসমিনকে আটক করেন ব্যবস্থাপনা বিষয়ের বিভাগীয় প্রধান রফিউল আজম খান।

এসব ঘটনায় কোতোয়ালি থানায় সংশ্লিষ্ট কেন্দ্র পরিদর্শক মামলা করেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ময়নুল আজাদ।

একই অভিযোগে শুক্রবার সামাজিক বিজ্ঞান অনুষদের ‘সি’ ও ‘ই’ ইউনিটের পরীক্ষার সময় তিনটি পরীক্ষা হল থেকে পাঁজনকে আটক করে পুলিশে দেয়া হয়। তাদের বিরুদ্ধেও কোতয়ালী থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।