নীলফামারীতে দুই গৃহবধুর লাশ উদ্ধার
নীলফামারীর কিশোরগঞ্জে দুই গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে শ্যামলী বেগম (২০) ও ডোমারে রশোবালার (৫৫) লাশ উদ্ধার করা হয়।
উপজেলার বাহাগীলি ইউনিয়নের সবুজপাড়া মহল্লার গ্রাম পুলিশ আনোয়ারুল ইসলামের স্ত্রী নিহত শ্যামলী রংপুরের তারাগঞ্জ উপজেলার হরিদাসপুর ইউনিয়নের আব্দুস সাত্তারের মেয়ে এবং নিহত রশোবালা ডোমার সদর ইউনিয়নের দোলাপাড়া মহল্লার বীরচন্দ্র বর্মনের স্ত্রী।
কিশোরগঞ্জ থানার পরির্দশক শাহ আলম জানান, পারিবারিক কলহের জেরে উপজেলার বাহাগীলি ইউনিয়নের সবুজপাড়া মহল্লার গ্রাম পুলিশ আনোয়ারুল ইসলামের স্ত্রী শ্যামলী বেগম গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
শনিবার দুপুরে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
ডোমার থানার পরির্দশক কফিল উদ্দিন জানান, ডোমার সদর ইউনিয়নের দোলাপাড়া মহল্লা থেকে রশোবালার লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে কীটনাশক পান করলে পরিবারের লোকজন তাকে মুর্মূষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
শরিবার দুপুরে হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলে পুলিশ জানায়।
