যশোরে খুনের পর স্ত্রী আটক
যশোরের অভয়নগরে এক ব্যক্তি খুন হওয়ার হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।
উপজেলার চলিশিয়া গ্রামে একটি ইটভাটার পাশ থেকে শনিবার সকালে সেলিম শেখের (৪২) লাশ উদ্ধার করা হয়।
অভয়নগরের শংকরপাশা গ্রামের বাসিন্দা শঙ্করকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী রেক্সোনা বেগমকে থানায় ডাকা হয়েছে বলে অভয়নগর থানার ওসি খবির উদ্দিন জানিয়েছেন।
তার ধারণা, অন্য কারো সঙ্গে রেক্সোনার সম্পর্কের সঙ্গে এই হত্যাকাণ্ডের যোগসূত্র থাকতে পারে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,চলিশিয়ার শ্যামলের ইট ভাটার পাশে সেলিমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এক হোটেলকর্মীর সঙ্গে রেক্সোনার সম্পর্ক নিয়ে সেলিমের পারিবারিক কলহ ছিল বলে এলাকাসীর কাছে জানতে পেরেছে পুলিশ।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি জানান।
