২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেয়া তিন মুসল্লির মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 10:33 AM

Updated : 01 Sep 2026, 12:20 PM

বৃহস্পতিবার ওই তিনজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানিয়েছেন ইজতেমার লাশ ঘরের দায়িত্বে থাকা মো. আদম আলী।

এরা হলেন, মাগুরার শালিখার হাজরাহাতি এলাকার বাসিন্দা তোজাম সরকার (৭২), নেয়াখালীর বেগমগঞ্জের দুর্গাপুর এলাকার নূর আলম (৬৫) ও কুমিল্লার দেবিদ্বারের কুর্চাব এলাকার আব্দুল লতিফ (৭৫)।

শুক্রবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব।