২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে হিন্দু শিক্ষকের বাড়িতে অগ্নিসংযোগে আটক ২

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উদমারা গ্রামের ধীরেন মাস্টারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 09:25 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

বৃহস্পতিবার বিকেলে হায়দরগঞ্জ এলাকা থেকে নাসির উদ্দিন ও সফিক নামের এ দুজনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গত মঙ্গলবার রাতে উপজেলার উদমারা গ্রামে কাম্পের হাটহাই স্কুলের সাবেক শিক্ষক ধীরেন মাস্টারে বাড়িতে তার বসত ঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এতে মালামালসহ বসত ঘরের একাংশ পুড়ে যায়।

দুজনকে আটকের কথা স্বীকার করে রায়পুর থানার ওসি রূপক কুমার সাহা জানান,

ঘটনার দিনই ধীরেনের ছেলে দেবু মজুমদার বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় একটি মামলা করেন।