ঝালকাঠীতে চোরাই অলঙ্কারসহ আটক ২
প্রায় অর্ধশত ভরি চোরাই স্বর্ণালঙ্কারসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে নলছিটি ও বরিশাল শহরে অভিযান চালিয়ে চুরি যাওয়া ৪২ ভরি স্বর্ণালঙ্কারসহ ওমর ফারুক (২৫) ও গৌতম কর্মকারকে (২৭) আটক করা হয়।
ওমর ফারুক ওরফে সাকিব শহরের কৃষ্ণকাঠী এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং গৌতম নলছিটি উপজেলা সদরের কালী রঞ্জন কর্মকারের ছেলে। এরা স্বর্ণ ব্যবসায়ী বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম।
গত ২২ ডিসেম্বর ঝালকাঠী শহরের একটি বাড়ি থেকে ৭৩ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়। এ ঘটনায় গৃহকর্ত্রী মোর্শেদা আলম তার জামাতা এবং তিন মেয়েকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন।
পুরিশ সুপার জানান, ওই স্বর্ণালঙ্কার মামলার বাদি গৃহকর্ত্রী মোর্শেদা আলমের জামাতা আদিলুর রহমান আদিলের কাছ থেকে কিনেছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে আটককৃতরা।
আটকের ঘটনা বর্ণনা করে তিনি বলেন, মামলা তদন্তের এক পর্যায় গোপন সংবাদের ভিত্তিতে নলছিটিতে অভিযান চালিয়ে প্রথমে গৌতমকে আটক করা হয়।
তার দেয় তথ্যানুযায়ী চক্রের অপর সদস্য ওমর ফারুককে বরিশাল শহর থেকে আটক করলে তার কাছে থাকা ৪২ ভরি অলংকার উদ্ধার হয়।
