২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে সহিংসতায় নীলফামারীতে গ্রেপ্তার আরো ২

ভোটকেন্দ্রে হামলা ও হিন্দুকে মারধরের ঘটনায় করা দুটি মামলায় নীলফামারীতে জামায়াত শিবিরের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 04:27 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বৃহস্পতিবার দুপুরে তাদের ডিমলা ও জলঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন জলঢাকার গোলমুণ্ডা ইউনিয়নের শিবিরের সাথী সভাপতি ও জলঢাকা উপজেলার ওই ধনপাড়া গ্রামের কেচামামুদের ছেলে অপিয়ার রহমান জয়নাল (২২) এবং ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের পূর্ণারঝাড় গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে ও জামায়াত কর্মী আব্দুর রহমান (৩৭)।

ডিমলা থানার ওসি আজিম উদ্দিন জানান,  ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনের দিন ভোট দিতে যাওয়ার সময় নির্মল চন্দ্র রায়কে বাধা দিয়ে মারধর করে জামায়াতের কর্মী আব্দুর রহমান।

এ ঘটনায় ১০ জানুয়ারি নির্মল চন্দ্র ডিমলা থানায় ২৫ জনের নাম উল্লেখ্ করে মামলা করেন।

আব্দুর রহমানকে বৃহস্পতিবার দুপুরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিমলার থানার উপ-পরির্দশক তানভিরুল ইসলাম জানান,

এ মামলায় এ পর্যন্ত দুই জন গ্রেপ্তার হয়েছে।

জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ব্রাক্ষ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সহিংসতায় শিবিরের সাথী সভাপতি অপিয়ার জাড়িত ছিল বলে মামলার তদন্তে পাওয়া যায়।