২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মকর্তাদের সতর্ক করলেন খাদ্যমন্ত্রী

বিভাগীয় খাদ্য কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে সতর্ক করলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 05:46 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বুধবার খাদ্য ভবনে বিভাগীয় খাদ্য কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। এ ব্যাপারে জিরো টলারেন্স দেখানো হবে। মন্ত্রণালয়কে সর্বদা দুর্নীতিমুক্ত রাখতে চাই।”

গত সরকারের আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে এবার খাদ্যে আসা এই আওয়ামী লীগ নেতা বলেন, “আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চাই। তাই এই টার্গেটকে সামনে রেখে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”

বাংলাদেশকে ‘খাদ্য উদ্বৃত্তের দেশে’ রূপান্তরিত করাই বর্তমান সরকারের লক্ষ্য বলেও তিনি মন্তব্য করেন।

তিনি জানান, সরকার নিরাপদ খাদ্য আইন কার্যকরে পদক্ষেপ নিচ্ছে।

অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের সচিব বেগম মুশফেকা ইকফাৎ, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা মতবিনিময় সভায় অংশ নেন।