২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুষ্টিসেবাকে মূলধারায় আনতে ইউনিসেফের নতুন প্রকল্প

দেশে পুষ্টিসেবাকে মূলধারায় নিয়ে আসতে জেলা পুষ্টি কর্মকর্তাদের নিয়ে নয় সদস্যের একটি প্রাথমিক দল গঠন করেছে ইউনিসেফ বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 09:26 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

মঙ্গলবার ইউনিসেফ বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইউনিসেফ গঠিত দলটি বরগুনা, ঢাকা, কিশোরগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালি, নেত্রকোনা, কক্সবাজার ও কুড়িগ্রাম জেলায় কাজ করবে।

প্রকল্পটি বাস্তবায়নের জন্য সারাদেশে ১৬ জন পুষ্টি কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা করেছে  সংস্থাটি।

ইউনিসেফ বাংলাদেশের অ্যাডভোকেসি অ্যান্ড পার্টনারশিপ শাখার কমিউনিকেশন অফিসার ইফতেখার আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রকল্পটি পুষ্টি বিষয়ক পদক্ষেপগুলোর দ্রুত বিস্তারে কাজ করবে।

প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ সরকারও ইউনিসেফের সঙ্গে কাজ করবে। আর এতে সহযোগিতা করছে ডিএফএটিডি কানাডা, ইউরোপিয়ান কমিশন ও ইউএসএআইডি।