আট ‘ভুয়া পুলিশ’ গ্রেপ্তার
রাজধানীর রামপুরা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দেয়া আট প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, সোমবার গভীর রাতে রামপুরার বনশ্রীর ‘সি’ ব্লক থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে একটি পাইপগান, দুটি ওয়্যারলেস ও একটি হাতকড়া উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. আলী (২৫), মো. রিপন (২৫), মো. আবুল খায়ের (২৫), মো. মনির (২৮), মো. অনিক (২৬), মো. ইকবাল (২০), মো. রুবেল (২৮) ও মো. সুমন মিয়া (২৩)।
মাসুদুর রহমান বলেন, এরা গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে অনেকের সঙ্গে প্রতারণা করেছে। তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করা হয়েছে।
“জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে আরো তথ্য বেরিয়ে আসবে।”
