২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে মন্দিরের মুর্তি-স্বর্ণালঙ্কার চুরি

ঝালকাঠী সদর উপজেলার তারপাশা গ্রামে একটি মন্দিরের মুর্তি, স্বর্ণালঙ্কারসহ প্রনামীর টাকা চুরি হয়েছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 03:27 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

ঝালকাঠী সদর থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম জানান, রোববার গভীর রাতে ‘শ্রীশ্রী রাধা রানী সেবাশ্রম মন্দিরে’ এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা মন্দিরের পাশে সেবাইত নরউত্তম গোস্বামীর ঘরে বাইরে থেকে তালা দিয়ে চলে যায় বলে জানান মন্দির কমিটির সভাপতি অবিনাশ চন্দ্র মণ্ডল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দরজার তালা ভেঙে মন্দিরের ঢুকে গোপাল দেবতার পিতলের মুর্তি, স্বর্ণের চেইন ও প্রণামীর প্রায় ছয় হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।