২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

সিলেট নগরীতে ছুরিকাঘাতে এক কলেজছাত্র খুন হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 05:30 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

রোববার বেলা আড়াইটার দিকে কুয়ারপাড়ে এ ঘটনায় নিহত হন সোহান আহমদ (১৮)।

সিলেট সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর শাহানা বেগম শানুর ছেলে সোহান মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

সোহানের বাবা তাজুল ইসলাম বলেন, নগরীর জিন্দাবাজারের অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ছোটবোনকে নিয়ে খুলিয়াপাড়া বাসায় ফিরছিলেন সোহান। লামাবাজার পুলিশ ফাঁড়ির কাছে আসার পর ৪/৫ জন যুবক গতিরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, এ ঘটনায় কুয়ারপাড় এলাকায় চিরুনি অভিযান চলছে।