২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিমন্ত্রী নসরুল হামিদের দায়িত্ব বাড়ল

বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী নসরুল হামিদকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 03:17 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

রোববার সরকারের এক তথ্যবিবরণীতে এ খবর জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নসরুল হামিদ নবম সংসদের মতো এবারো ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসন থেকে সাংসদ নির্বাচিত হন।

গত ১২ জানুয়ারি আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর তাকে বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন শেখ হাসিনা।

আবাহনী লিমিটেডের পরিচালক নসরুল হামিদ আবাসন নির্মাতাদের সংগঠন রিহ্যাবের সাবেক সভাপতি।  তারা বাবা হামিদুর রহমানও সংসদ সদস্য ছিলেন।