২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে প্রতিমা ভাংচুর

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার একটি কালী মন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 02:46 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

সিঙ্গাইর থানার ওসি লিয়াকত আলী জানান, শনিবার রাতে শাহরাইল গ্রামের কালী মন্দিরের মহাদেব ও কালী মূর্তির মাথা ও শীতলা প্রতীমার অংশবিশেষ ভাংচুর করা হয়।

ওসি লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে ওই মন্দিরেন বার্ষিক পূজা ছিল। পূজা চলাকালে সেখানে মদ্যপ অবস্থায় কয়েকজন যুবক এসে বিশৃঙ্খলা শুরু করে।

পরে মন্দির পরিচালনা কমিটি ও স্থানীয়রা তাদের সরিয়ে দিতে গেলে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই যুবকরা ক্ষিপ্ত হয়ে চলে যায়।

এরপর রোববার সকালে মন্দিরে এসে মহাদেব ও কালি মূর্তির ভাঙা মাথা এবং শীতলা মূর্তির অংশ বিশেষ মন্দিরের পাশের ডোবায় পায় এলাকাবাসী।

এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও ওসি জানান।