২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 06:54 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

নিহত নুর হোসেন (২৫) নোয়াখালী জেলার বেগমগঞ্জের অজি উল্লাহর ছেলে।

শনিবার বিকালে নগরীর চকবাজার থানার আমিরবাগ এলাকায় এই দুর্ঘটনা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমিরবাগের এনা ভিলা নামের একটি ভবনে টাইলসের কাজ করার সময় তিনি মাথা ঘুরে পড়ে যান।

চকবাজার থানায় এএসআই মো. হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নুর হোসেন মাথায় করে টাইলস নিয়ে ভবনের উপরে ওঠার সময় তার মাথা ঘুরায়।

“এসময় তিনি মাটিতে শুয়ে পড়লে অন্য শ্রমিকরা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান।”