২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে কভার্ড ভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2014, 04:33 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

নিহত বাবুল মোল্লা (৪০) বেসরকারি ব্র্যাকের ফৌজদারহাট শাখার কর্মী। তিনি গোপালগঞ্জ জেলার কুসুমদিয়া উপজেলার কাসিয়ানি গ্রামের বাসিন্দা।

হাইওয়ে পুলিশ বার আউলিয়া ফাঁড়ির সার্জেন্ট সৈয়দ জাকির হোসেন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে মহাসড়কের ফৌজদারহাট বাজারের কাছে এ ঘটনা ঘটে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম শহরে যাওয়ার পথে পাশ কাটানোর সময় বাবুল মোল্লার মোটরসাইকেলকে চাপা দেয় কাভার্ড ভ্যানটি। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

এঘটনায় কভার্ডভ্যান চালক সিরাজুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বার আউলিয়া ফাঁড়ির এসআই মিজানুর রহমান।