২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগাম ব্যবস্থা না থাকায় আক্রান্ত হিন্দুরা’

সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে হিন্দুদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা না নেয়ায় দেশের বিভিন্ন স্থানে তাদের ওপর হামলা হয়েছে বলে গণজাগরণ মঞ্চের পর্যবেক্ষণে উঠে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 09:56 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

ফাইল ছবি ফাইল ছবি

ছয়দিন পরেও হামলার ভয়াবহতা আঁচ করা যায় এই বাড়িটি দেখে। ছয়দিন পরেও হামলার ভয়াবহতা আঁচ করা যায় এই বাড়িটি দেখে।

ফাইল ছবি ফাইল ছবি

এজন্য নির্বাচন কমিশনকে দায়ী করে তাদের পর্যবেক্ষণে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের দায়িত্ব পালনে ব্যর্থতার কথাও বলা হয়েছে।

সাম্প্রদায়িক সন্ত্রাস রুখতে ঠাকুরগাঁও অভিমুখী গণজাগরণ মঞ্চের দ্বিতীয় রোডমার্চ শেষে বৃহস্পতিবার শাহবাগে পর্যবেক্ষণ তুলে ধরেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

তিনি বলেন, “নির্বাচনকেন্দ্রিক সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে ব্যর্থতার বড় দায়টি নির্বাচন কমিশনের। একটি উত্তেজনাকর ও সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠানকালে দেশের সনাতন ধর্মাবলম্বী ভোটারদের নিরাপত্তায় যে ধরনের ব্যবস্থা নেয়া দরকার ছিল, সেরকম কোনো ব্যবস্থা নির্বাচন কমিশন নিয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়নি।”

“এছাড়া হামলা ঠেকাতে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এবং তাদের কর্মীরাও পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তারা সক্রিয় থাকলে হামলার ক্ষয়ক্ষতি হয়তো এতোটা হতো না।”

ছয়দিন পরেও হামলার ভয়াবহতা আঁচ করা যায় এই বাড়িটি দেখে।

ছয়দিন পরেও হামলার ভয়াবহতা আঁচ করা যায় এই বাড়িটি দেখে।

ছয়দিন পরেও হামলার ভয়াবহতা আঁচ করা যায় এই বাড়িটি দেখে।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে আলাদা আইন প্রণয়নসহ তিন দফা দাবি জানানো হয় গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে।

গত ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি ঢাকা থেকে ঠাকুরগাঁও অভিমুখে তিন দিনব্যাপী রোডমার্চ করে গণজাগরণ মঞ্চ। এর আগে গত ১০ ও ১১ জানুয়ারি ঢাকা থেকে যশোরের মালোপাড়ায় দুই দিনের রোডমার্চ করে তারা।

মালোপাড়ায় আক্রান্তদের জন্য পর্যাপ্ত সহায়তার ব্যবস্থা করায় সরকারকে ধন্যবাদ জানান ইমরান এইচ সরকার।

অবিলম্বে দেশের অন্যান্য স্থানে হামলায় ক্ষতিগ্রস্তদের জন্যও পর্যাপ্ত সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানান তিনি।