নোবিপ্রবির ভর্তি পরীক্ষা শুক্র ও শনিবার
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নতকে (সম্মান) ভর্তি পরীক্ষা শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে।
ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক মো. মমিনুল হক বৃহস্পতিবার এই তথ্য জানান।
এ গ্রুপের পরীক্ষা হবে শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০.৩০ থেকে দুপুর ১২.০০টা পর্যন্ত। সি গ্রুপের পরীক্ষা হবে শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৩.০০ থেকে ৪.০০টা পর্যন্ত। বি গ্রুপের পরীক্ষা হবে শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০.৩০ থেকে ১২.০০টা পর্যন্ত। ডি গ্রুপের পরীক্ষা হবে শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩.০০ থেকে ৪.০০টা পর্যন্ত।
এছাড়া ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) এবং মোবাইল ফোনের ০১৭৬৫৫৯২৬৫৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
