২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে রানা প্লাজার শ্রমিকদের মানববন্ধন

উপযুক্ত ক্ষতিপূরণ, ধ্বংসস্তূপে পুনরায় উদ্ধার কাজ চালানো এবং আহত-নিহত ও নিখোঁজ শ্রমিকদের সঠিক তালিকা প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন সাভারে ধ্বসে পড়া রানা প্লাজার শ্রমিকরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 07:24 PM

Updated : 22 Aug 2022, 05:34 PM

বৃহস্পতিবার দুপুরে ধবংসস্তূপের সামনে ‘রানা প্লাজা গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন’ এর ব্যানারে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারের অর্ধশত সদস্য এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, রানা প্লাজা ধ্বসের পর কিছু কিছু এনজিও শ্রমিকদের নামের তালিকা করে বিদেশ থেকে কোটি কোটি টাকা এনে নিজেদের পকেটস্থ্ করেছে।

মাঝে মাঝে ১০-১৫ জন শ্রমিককে নামমাত্র সহায়তা প্রদান এবং কেউ কেউ একটি করে সেলাই মেশিন দিয়ে মিডিয়ার মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণাও চালিয়েছে বলে অভিযোগ করেন তারা।

প্রায়ই ধ্বংসস্তূপ থেকে মানুষের মাথার খুলিসহ বিভিন্ন হাড়গোড় উদ্ধার হওয়ায় নিখোঁজের স্বজনরা ধ্বংসস্তূপে পুনরায় উদ্ধার কাজ চালানোর জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানান।

মানবন্ধনে বাংলাদেশ গামের্ন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।